Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ টোকিওতে বন্যায় মৃত্যু ৮, বিমানবন্দরে হাজারো যাত্রী ■ নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস ■ রাজধানীতে বোমা সাদৃশ্য বস্তুসহ যুবক গ্রেপ্তার ■ পুরান ঢাকায় গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ■ প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই ■ অনুকূল পরিবেশ না থাকায় দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী ■ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত
টোকিওতে বন্যায় মৃত্যু ৮, বিমানবন্দরে হাজারো যাত্রী
Published : Sunday, 16 August, 2026 at 10:14 PM

টোকিওতে রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা, ছবি: সংগৃহীত

টোকিওতে রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা, ছবি: সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওতে রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাট, রেললাইন ও বাড়িঘর প্লাবিত হওয়ায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭হাজার যাত্রী আটকা পড়েছেন। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এই নজিরবিহীন দুর্যোগের কারণে চিবা অঞ্চলের জন্য ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ লেভেল ৫ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। 

দ্য ইন্ডিপিন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, টোকিওর সীমান্তবর্তী প্রিফেকচার চিবার কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৩৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ২০১৩ সালের অক্টোবরে হওয়া ৩০৯ মিলিমিটারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এছাড়া জাপানে বছরের অন্যতম ধর্মীয় ছুটির সপ্তাহ চলাকালীন সাকুরায়ও রেকর্ড ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবার জাপান আবহাওয়া সংস্থা প্রথমবারের মতো প্রিফেকচারের এক ডজনেরও বেশি পৌরসভার জন্য সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল। কিন্তু শুক্রবার বৃষ্টি কমে আসায় সতর্কতাটি শিথিল করে, যদিও দিনের পরবর্তী অংশে আরো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জনসাধারণকে পরামর্শ দিয়ে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কাজুহিতো শিমামতো বলেন, যেসব নদীতে বন্যার ঝুঁকি ইতিমধ্যেই বেশি, সেখানে নিজেদের জীবন রক্ষার জন্য সম্ভাব্য সব উপায়ে পদক্ষেপ নিন। এমন কিছু নদীও রয়েছে যেখানে বন্যার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে, তাই অনুগ্রহ করে সতর্কতা জারি মেনে আগেভাগেই নিরাপদ স্থানে আশ্রয় নিন।

আবহাওয়ার পূর্বাভাস সংস্থা জানিয়েছে, চিবায় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগ ‘ক্রমবর্ধমানভাবে ঘন ঘন’ ঘটছে। তিনি বলেন, জনগণের জীবন ও জীবিকা রক্ষার জন্য সতর্ক রয়েছে সরকার। যারা মারা গেছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সকলের পক্ষ থেকে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিনীত সহানুভূতি জ্ঞাপন করি বলে যোগ করেন তিনি।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 15 August, 2026
রেকর্ড গরমে মাটির নিচেই সেদ্ধ হচ্ছে আলু
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up