Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর ■ দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম ■ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ■ ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ■ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ■ তীব্র গ্যাস সংকটের পর বাড়ছে এলএনজি সরবরাহ ■ জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প
Published : Saturday, 15 August, 2026 at 11:07 AM

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে, ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে, ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটির পর সুনামি সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি)। আতঙ্কে শত শত মানুষ নিরাপদ স্থানে সরে যান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। উপকেন্দ্র ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। পরে ৬ দশমিক ১ মাত্রার একটি আফটারশকসহ আরও দুটি কম্পন অনুভূত হয়।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লোরেস দ্বীপের একটি হাসপাতালের কর্মী লুকাস লোতার এএফপিকে বলেন, ‘হঠাৎ করে সবকিছু কাঁপতে শুরু করায় আমি আতঙ্কিত হয়ে পড়ি।’ তার ভাষ্য, রোগীরাও হাসপাতাল থেকে বের হয়ে যান এবং কয়েকটি দেয়ালে ফাটল দেখা গেছে।

বিএমকেজি উপকূলীয় বাসিন্দাদের সমুদ্রসৈকত ও নদীর তীর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। সংস্থাটি পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারায় ৩ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের আশঙ্কা জানিয়েছে। পরে কয়েকটি এলাকায় ১৯ থেকে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ শনাক্ত হয়।

অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে কোনো সুনামি ঝুঁকি নেই।

সুত্রঃ ইউএসজিএস

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 15 August, 2026
রেকর্ড গরমে মাটির নিচেই সেদ্ধ হচ্ছে আলু
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 August, 2026
মুম্বাইয়ে চারতলা ভবন ধসে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 31 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up