Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পুরান ঢাকায় গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ■ প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই ■ অনুকূল পরিবেশ না থাকায় দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী ■ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত ■ দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা ■ সাবেক রাষ্ট্রপতির পা অবশ, চলাফেরা সীমিত ■ নিয়োগের ১৭ দিনে সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুলের পদত্যাগ
পুরান ঢাকায় গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
Published : Sunday, 16 August, 2026 at 9:29 PM

আগুন, ছবি: প্রতীকি

আগুন, ছবি: প্রতীকি

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজধানীর বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে ৬তলা ভবনের ২য় তলায় হেলমেটের গোডাউনে আগুন লেগেছে। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে খবর পেয়ে ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪
রাঙামাটি প্রতিনিধি
Sunday, 16 August, 2026
কালিয়াকৈরে বাস-পিকআপে ধাক্কায় নিহত ৩
গাজীপুর প্রতিনিধি
Sunday, 16 August, 2026
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৭
চট্টগ্রাম প্রতিনিধি
Friday, 14 August, 2026
কক্সবাজারে সড়কে ঝরল ৪ প্রাণ
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up