Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার ■ রাতের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা ■ হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু ■ ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার রায় যেকোনো দিন ■ অটোরিকশার ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক ■ পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বার্তা ■ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪
রাতের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
Published : Monday, 17 August, 2026 at 5:23 PM

ঝড়ের সময় গাছপালা, ছবিঃ সংগৃহীত

ঝড়ের সময় গাছপালা, ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাতের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সমুদ্রবন্দরের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সাগরে এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
 সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
৪ বিভাগে ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
চট্টগ্রাম প্রতিনিধি
Monday, 17 August, 2026
ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 August, 2026
সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up