| শিরোনাম: |
বেটার ডট কম এর সাবেক প্রধান নির্বাহী সিইও গর্গ, ছবি: সংগৃহীত
সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা মর্টগেজ প্রতিষ্ঠান বেটারের বোর্ড চলতি আগস্টের শুরুর দিকেই গর্গকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেয়। তাঁর পরিবর্তে পরিচালনা পর্ষদে নতুন যুক্ত হওয়া হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইসকে অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গর্গ ব্যতীত বোর্ডের অন্য সব পরিচালক সর্বসম্মতিক্রমে এই অপসারণের সিদ্ধান্ত অনুমোদন করেন। পরিচালনা পর্ষদ জানায়, গর্গের অনাকাঙ্ক্ষিত আচরণ, বিচক্ষণতার অভাব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের পাশাপাশি ২০২২ সালের পর থেকে কোম্পানির ১৫০ কোটি ডলারের বেশি লোকসান এবং তাঁর নেতৃত্বে শেয়ারের দাম ৯০ শতাংশের বেশি কমে যাওয়াই এই পদক্ষেপের মূল কারণ।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে বড়দিনের ঠিক আগে মাত্র কয়েক মিনিটের একটি জুম মিটিং ডেকে ৯০০ কর্মীকে তাৎক্ষণিক বরখাস্ত করেছিলেন গর্গ, যা কর্পোরেট দুনিয়ায় তাকে নির্মম ব্যবস্থাপনার প্রতীক হিসেবে চিহ্নিত করে। পরবর্তীতে তিনি কিছুদিনের জন্য ছুটিতে গেলেও ফের পদে বহাল হয়েছিলেন। তবে গর্গ তাঁর সাম্প্রতিক অপসারণের সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর দাবি, কোম্পানিটি যখন ঋণ বিতরণ তিন গুণ করে ঘুরে দাঁড়াচ্ছিল এবং লাভজনক হওয়ার দ্বারপ্রান্তে ছিল, ঠিক তখনই তাঁকে অন্যায়ভাবে সরানো হয়েছে।
একসময় ৮০০ কোটি ডলার বাজারমূল্যের এই কোম্পানিটির বর্তমান মূল্যায়ন মাত্র ৩০ কোটি ডলারে নেমে এসেছে। তবে গর্গ হাল না ছেড়ে সিইও পদে পুনর্বহালের জন্য উচ্চপর্যায়ের আইনি সংস্থা নিয়োগ করেছেন। এমনকি কোম্পানি পূর্ণ লাভজনক না হওয়া পর্যন্ত বছরে মাত্র ১ ডলার বেতনে কাজ করার ব্যতিক্রমী প্রস্তাবও দিয়েছেন তিনি। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অব বিজনেসের প্রাক্তন এই শিক্ষার্থী আশা করছেন, দ্রুতই পরিচালনা পর্ষদের সঙ্গে আইনি বিরোধের অবসান ঘটিয়ে তিনি পুনরায় পদে ফিরতে পারবেন।
হুইসেলব্লোয়ার মামলাও বাদ পড়ে, তদন্তে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৩ সালের এসপিএসি একীভূতকরণের পর শেয়ারদর প্রায় ৯৩ শতাংশ কমে যায়। গর্গ নিজেই স্বীকার করেছেন, ওই ছাঁটাই তার ও কোম্পানির সুনাম নষ্ট করেছে। তবে তিনি বলছেন, লুইস পর্ষদকে বুঝিয়েছেন যে তিনি কোম্পানির ওপর যথেষ্ট চাপ দিচ্ছেন না।
এখন আইনি লড়াইয়ে নেমেছেন গর্গ। নিজের ও কিছু প্রাথমিক বিনিয়োগকারীর বিশেষ ভোটাধিকারসম্পন্ন ক্লাস বি শেয়ারের জোরে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন বলে দাবি তার। আইনজীবী অ্যালেক্স স্পিরোকে নিয়োগ করে ১৩ আগস্ট পর্ষদের কাছে চিঠি পাঠিয়েছেন, তাকে আবার সিইও করতে হবে। গর্গ বলেছেন, কোম্পানি লাভে না ফেরা পর্যন্ত বছরে মাত্র এক ডলার বেতনেও কাজ করতে রাজি তিনি। স্থিতিশীল হলে পদ ছেড়ে দেবেন।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|