Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কলকাতায় সাত বাংলাদেশির মরদেহ পরিবারের সদস্যের হাতে হস্তান্তর ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন ■ রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী ■ রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি ■ ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি ■ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক
Published : Friday, 21 August, 2026 at 12:52 PM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ছবিঃ সংগৃহীত

সিরিয়ায় ইসরায়েলি হামলার পর তুরস্ক জানিয়েছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তৈরি কোনো ‘ফাঁদে’ পা দেবে না। উত্তর সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েল হামলা চালানোর পর তুরস্কের পক্ষ থেকে এ মন্তব্য করা হলো। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান বলেন, ‘আমরা যথেষ্ট অভিজ্ঞ, তাই নেতানিয়াহুর মতো ব্যক্তিদের ফাঁদে পড়ব না, যারা আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়।’

সম্প্রতি তুরস্কের একটি সামরিক প্রতিনিধিদল ওই বিমানঘাঁটি পরিদর্শন করেছে বলে দাবি করেছিল ইসরায়েল। তবে তুরস্ক প্রথমে সেখানে কোনো সামরিক সফরের কথা অস্বীকার করে।

এর মধ্যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি স্বীকার করেন, তুরস্কের সামরিক কর্মকর্তারা সম্প্রতি ওই বিমানঘাঁটি পরিদর্শন করেছেন। তবে সিরিয়ায় তুরস্কের সামরিক বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে, এমন দাবি তিনি নাকচ করে দেন।

উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক তৎপরতা নিয়ে ইসরায়েলের সঙ্গে আঙ্কারার উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্ক অবশ্য বলছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কোনো কাজ তারা করবে না; বরং মধ্যপ্রাচ্যে শান্তি চায় তুরস্ক।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 August, 2026
ইতালির গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 August, 2026
 রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up