Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি ■ ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি ■ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস ■ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ■ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ■ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি
Published : Friday, 21 August, 2026 at 9:19 PM

বঙ্গভবন, ছবি: সংগৃহীত

বঙ্গভবন, ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। এ উপলক্ষে বঙ্গভবনে তার আনুষ্ঠানিক অভিষেকের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছলে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে।

সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে নিজ কার্যালয়ে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরবেন। পরে তার গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর এক দিন আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
দেশ সংবাদ ডেস্ক
Friday, 21 August, 2026
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up