Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কলকাতায় সাত বাংলাদেশির মরদেহ পরিবারের সদস্যের হাতে হস্তান্তর ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন ■ রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী ■ রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি ■ ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি ■ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
নবনির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন
Published : Friday, 21 August, 2026 at 2:48 PM

নবনির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন, ছবিঃ সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন, ছবিঃ সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর জিয়া উদ্যানের সমাধিতে গিয়ে তিনি শ্রদ্ধা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে জুমার নামাজ শেষে মির্জা ফখরুল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সুরা ফাতেহা পাঠ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বঙ্গভবনে তার শপথ নেওয়ার কথা রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up