Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কলকাতায় সাত বাংলাদেশির মরদেহ পরিবারের সদস্যের হাতে হস্তান্তর ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন ■ রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী ■ রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি ■ ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি ■ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ
Published : Friday, 21 August, 2026 at 3:14 PM

সরকারের লোগো, ছবিঃ সংগৃহীত

সরকারের লোগো, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও বেশ কয়েক সদস্য। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে তাদের শপথ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।

এদিন দুজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নেবেন। সূত্র জানায়, এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

পরিবহন কমিশনার কার্যালয়ের একজন সিনিয়র কর্মকর্তা কালবেলাকে জানান, সরকারি যানবাহন পরিবহন অধিদপ্তর থেকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

এদিকে মন্ত্রীদের শপথের পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব রদবদল হতে পারে বলে জানা গেছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up