Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির
Published : Thursday, 10 September, 2026 at 3:18 PM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ছবিঃ সংগৃহীত

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেছেন, যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে ভারতে সরকারপ্রধানের দ্বিপাক্ষিক সফর হতে পারে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

আজ (বৃহস্পতিবার) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির ব‌লেন, কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।

দি‌ল্লি সফরের ক্ষে‌ত্রে বাংলা‌দেশের বহুপক্ষীয় ফোরা‌মে অংশগ্রহ‌ণের চাইতে দ্বিপাক্ষিক সফরে জোর দেওয়া হ‌চ্ছে জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী ব‌লেন, আমরা দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি। যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপাক্ষিক সফর হবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান‌কে অংশগ্রহ‌ণের জন‌্য ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছি‌লেন। ত‌বে ওই আমন্ত্রণপ‌ত্রে তা‌রেক রহমান‌কে প্রধানমন্ত্রী উল্লেখ না ক‌রে শুধুমাত্র বিমস‌টে‌কের চেয়ার  হি‌সে‌বে আমন্ত্রণ জানা‌নো হয়, যা ভা‌লোভা‌বে নেয়‌নি ঢাকা।

গঙ্গা পানি চুক্তি নবায়ন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, আমাদের জাতীয় স্বার্থ যেখানেই জড়িত, সেখানেই আমরা গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করব। আনন্দবাজার পত্রিকা যাই বলুক না কেন, আমি আমার দেশের স্বার্থ ও আনন্দের কথা ভাবব।

বাণিজ্য ইস‌্যু‌তে আরেক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, বাণিজ্য নিয়ে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা চলছে। তবে এই মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নতুন আপডেট দেওয়ার মতো কিছু নেই। 

রো‌হিঙ্গা সমস‌্যার সমাধান নি‌য়ে হুমায়ুন ক‌বির ব‌লেন, এই ধরনের জটিল বিষয়ে তো হুট করে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায় না। ধৈর্য ধরতে হবে, তবে কূটনৈতিক তৎপরতা দ্রুত গতিতে চালাতে হবে।  আমরা আগামীকালই এটা সমাধান করে ফেলব—এমন দাবি হয়তো করা যাবে না, তবে আমরা আশাবাদী যে দ্রুতই একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দিকে আমরা এগিয়ে যেতে পারব।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পদ্মায় বাড়ছে পানি, চরাঞ্চলে বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৭৬ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 9 September, 2026
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 9 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up