Published : Thursday, 10 September, 2026 at 11:43 AM
মহাখালীর ব্রিটিশ টোবাকোর ভবনে আগুন, ছবিঃ সংগৃহীত
রাজধানীর মহাখালীতে এস কে টাওয়ারের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এই আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
ফায়ার সার্ভিস সূত্রে জানায়, সকালের দিকে মহাখালীর এস কে টাওয়ারের পার্শ্ববর্তী ভবনে হঠাৎ আগুন লাগার খবর পান তারা। সংবাদ পাওয়া মাত্রই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি দল রওনা দেয়।