Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
Published : Saturday, 24 October, 2026 at 4:33 PM

ভূমিকম্প, ছবি: সংগৃহীত

ভূমিকম্প, ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পের পর শনিবার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র। হাওয়াইভিত্তিক সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রাথমিক ভূমিকম্পের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

ভানুয়াতুর আশপাশের সমুদ্রাঞ্চলে সংঘটিত এই ভূমিকম্পটির গভীরতা ছিল কম।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। পরে সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা সংশোধন করে ৬ দশমিক ৯ নির্ধারণ করে। একই এলাকার কাছাকাছি ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবরও জানিয়েছে সংস্থাটি।

ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। নিচু ভূখণ্ডবিশিষ্ট দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তার জন্য পরিচিত।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ৮ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 18 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up