Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হ্যালোইন ঘিরে ফ্রান্সে বিশৃঙ্খলার আশঙ্কা
Published : Friday, 30 October, 2026 at 2:20 PM

হ্যালোইন ঘিরে ফ্রান্সে বিশৃঙ্খলার আশঙ্কা, ছবিঃ সংগৃহীত

হ্যালোইন ঘিরে ফ্রান্সে বিশৃঙ্খলার আশঙ্কা, ছবিঃ সংগৃহীত

হ্যালোইন উৎসবের দিন ফ্রান্সজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা করছে দেশটির সরকার। এ পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এ ঘোষণা দেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁজোয়া যান ও জলকামানসহ নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। এসব সরঞ্জাম গত সপ্তাহের বিক্ষোভের সময়ও ব্যবহার করা হয়েছিল।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভের কিছু অংশ এরই মধ্যে ব্যাপক লুটপাট ও দাঙ্গায় রূপ নিয়েছে। এ কারণে হ্যালোইনের দিন নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ

এক সংবাদ সম্মেলনে নুনেজ বলেন, ‘৩১ অক্টোবর জনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার অত্যন্ত উচ্চ ঝুঁকি রয়েছে।’ তিনি জানান, গত সপ্তাহের মতো এবারও প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য দায়িত্ব পালন করবেন। এ ধরনের মোতায়েনকে তিনি ‘ব্যতিক্রমী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার দেশজুড়ে বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ।

এ ছাড়া এর আগের সপ্তাহের বিক্ষোভে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হ্যালোইনকে কেন্দ্র করে সম্ভাব্য বিক্ষোভ, লুটপাট ও সহিংসতা ঠেকাতে ফরাসি কর্তৃপক্ষ এবার দেশজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

সূত্র: আল জাজিরা

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হ্যালোইন ঘিরে ফ্রান্সে বিশৃঙ্খলার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 30 October, 2026
বিক্ষোভের পর ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 20 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up