Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
Published : Sunday, 15 November, 2026 at 1:21 PM

অভিযুক্ত বাস, ছবিঃ সংগৃহীত

অভিযুক্ত বাস, ছবিঃ সংগৃহীত

ভাড়া নিয়ে বিরোধের জেরে রংপুরের তারাগঞ্জে একটি দূরপাল্লার চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের দূরপাল্লার একটি নৈশকোচে ভাড়া পরিশোধ নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ওই দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে দুজনেই ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আতিকুল ইসলাম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সংবাদ প্রোগ্রাম

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 26 November, 2025
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
পঞ্চগড়ে কনকনে শীতে জবুথবু অবস্থা
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 24 November, 2025
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 12 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up