Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ২০
Published : Tuesday, 4 March, 2025 at 3:51 AM

আহত শিক্ষার্থীরা

আহত শিক্ষার্থীরা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (০৩ মার্চ) দিবাগত রাতে নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে লাঞ্ছিত করে পুরান ঢাকার লালচান মুকিম লেন এলাকার কতিপয় যুবক।
 
এর জের ধরে সম্রাটের কয়েকজন সহপাঠী সেখানে উপস্থিত হয়ে বিষয়টির প্রতিবাদ করলে তাদের ওপর স্থানীয় যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে৷ এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েকশ শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। মুহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা।
 
রাতভর চলা দুই পক্ষের সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ভাঙচুর চালানো হয় স্থানীয় কয়েকটি বসতঘর ও ক্লাবে। এতে আহত হন কমপক্ষে ২০ জন।
 
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীসহ ৭ আহত ব্যাক্তি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 
 
এ ঘটনায় কোনো মামলা না হলেও অভিযুক্তদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে এমন সংঘাতের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করার কথা জানিয়েছে তারা৷ ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up