Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ট্রাকের ধাক্কায় তাবলীগ জামায়াতের ২ সদস্য নিহত
Published : Wednesday, 26 March, 2025 at 1:13 PM

উপজেলার আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে

উপজেলার আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা তাবলীগ জামায়াতের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। 

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।

আহতরা হলেন: টাঙ্গাইলের আল-মামুন (৬৫) ও ইজিবাইক চালক উপজেলার মানিকা বাজার এলাকার মঞ্জুব উল্লার ছেলে বাচ্চু মিয়া (৩০)।

এ দিকে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল আধাঘণ্টা বন্ধ থাকে।

পুলিশ জানায়, বাহুবল থানাধীন চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামায়াতে যান তারা। সকালে ইজিবাইকে চলিতাতলা জামে মসজিদ থেকে আদিত্যপুর মসজিদে যাচ্ছিলেন তাবলীগ জামায়াতের ওই সদস্যরা।

পথে আদিত্যপুর ঈদগাহসংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে সিলেটগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক পুলিশ উদ্ধার করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up