Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বেনাপোল স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে
Published : Thursday, 27 March, 2025 at 5:32 PM

বেনাপোল স্থলবন্দর

বেনাপোল স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রেল ও সড়কপথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য টানা আট দিন বন্ধ থাকবে। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।

২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এ ছুটি থাকছে। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় এ পথে চালু হবে আমদানি-রফতানি ও পণ্য খালাস কার্যক্রম।

বাণিজ্য সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সড়কপথে ভারত-বাংলাদেশ বাণিজ্যের ৮০ শতাংশ হয় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে। প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২৫০ ট্রাকের কাছাকাছি পণ্য রফতানি হয়। এ ছাড়া দিনে ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকেন। বিভিন্ন শ্রেণির প্রায় ১২ হাজার মানুষ বন্দরের ওপর নির্ভরশীল।

আমদানি বাণিজ্য থেকে সরকারের দিনে গড়ে ৫০ কোটি টাকার রাজস্ব আসে। তবে এবার ঈদ উপলক্ষে বন্দরটি টানা আট দিনের ছুটির কবলে পড়ায় বাণিজ্য ও রাজস্ব ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। তবে জরুরি পণ্য ছুটির মধ্যে খালাসের সুযোগ থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যি সংশ্লিষ্টরা।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ঈদ ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরায় নজরদারির পাশাপাশি বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী, অনসার, বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমা ও আর্মড পুলিশ সদস্যরা দিনে ও রাতে বন্দর এলাকায় টহল দেবেন।

ভারতীয় ট্রাকচালক অশোক কুমার জানান, বাংলাদেশে আট দিন ছুটির কারণে তারা পণ্য পরিবহন করতে পারবেন না। বন্দরেই তারা খালাসের অপেক্ষায় থাকবেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, বেনাপোল বন্দরে হাজার হাজার কোটি টাকার পণ্য সংরক্ষিত আছে। ঈদে অনেকেই ছুটিতে যাবেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তিনি।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, ছুটির মধ্যে পাসপোর্টধারী যাতায়াত স্বাভাবিক ও বন্দরের নিরাপত্তা জোরদার রাখতে সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কমলো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 5 September, 2026
বিশ্ববাজারে স্বর্ণের নতুন দাম
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 September, 2026
কমলো এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
বাড়ল ভোজ্যতেলের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
দেশে স্বর্ণের দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক
Monday, 31 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up