Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪
Published : Tuesday, 1 April, 2025 at 6:22 PM

নিহত ৪ জন

নিহত ৪ জন

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মাদারীপুরের শিবচরের কুতুবপুরের এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরিয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।

স্থানীয়রা জানান, নিজ বাড়ি শিবচরের কুতুবপুর থেকে খালাতো ভাই হৃদয় ঢালীকে সঙ্গে নিয়ে পদ্মাসেতুর কাছে ঘুরতে যাচ্ছিলেন মিঠুন তালুকদার। কুতুবপুর ইউনিয়নের বাবু খাঁর ব্রিজের কাছে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে বেপরোয়া আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিঠুন ও তার খালাতো ভাই হৃদয় মারা যান। 

এ সময় আহত হন ৪ জন। তাদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। অবস্থার অবনতি হলে ৪ জনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় আলী খান ও তার বন্ধু রমজান মিয়ার।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up