Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভোলায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
Published : Sunday, 6 April, 2025 at 5:38 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়ন ও ভেলুমিয়া ইউনিয়নে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হচ্ছে- চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরসামাইয়া গ্রামের ডাক্তার বাড়ির মো.মহিউদ্দিনের ছেলে তানজিল (৮)  ও  মো.কামালের মেয়ে তামান্না (১২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন।  নিহত অপর শিশু হচ্ছে- ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো.রুবেলের ছেলে জিসান (৪)। 

একই পরিবারের দুই শিশুর স্বজন মো. হাবিবুর জানান, রোববার দুপুরের দিকে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে দলবেঁধে পুকুরে গোসল করতে যায় শিশু জিসান। এমন সময় পুকুরের ভেতরে গভীর পানিতে ডুবে যাচ্ছিল শিশু জিসান। বিষয়টি দেখতে পায় তার ফুফাতো বোন তামান্না। সে সাঁতার জানত না। পরে ভাইকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে দুই ভাই-বোন একসঙ্গে ডুবে যায়। পরে বাড়ির অন্যান্য লোকজন দেখতে পেয়ে তাদের দুজনকে পুকুর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এদিন দুপুরে ভেলুমিয়া ইউনিয়নে ঘরের কাজ করছিলেন শিশু জিসানের মা। এমন সময় ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ পাইনি। থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up