Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
Published : Friday, 18 April, 2025 at 10:12 AM

ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে

ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাখরনখর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তকিমা আক্তার (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), বাগতা গ্রামের জহর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঢাকামুখী ট্রাক ও সিলেটমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up