Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এখন তোমার ভাব ফ্যাসিবাদীর মতো, মাহফুজকে জবি শিক্ষক
Published : Thursday, 15 May, 2025 at 9:26 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রেস বিফ্রিং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রেস বিফ্রিং

বিপ্লব সফল না হলে তুমি উপদেষ্টা হতে পারতা না। এখন তোমার ভাব ফ্যাসিবাদীর মতো, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। 

বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় অবস্থান কর্মসূচি চলাকালে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, বৈষম্যহীন দেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালযয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালাতে পারে না এর বিচার করতে হবে। 

উপদেষ্টা মাহফুজকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই উপদেষ্টা ছাত্রদের কাতারে একজন। আমরা ওনার কাছে আশা করেছিলাম উনি আমাদের বুঝবে। উনি সহযোগিতা করবেন। কিন্তু উনি তা করেননি। বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না। এখন তোমার ভাব ফ্যাসিবাদীর মতো। কারো শক্তি নেই আমাদের বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়ার। দাবি মেনে নিলে দুই মিনিটের মধ্যে আমরা ক্যাম্পাসে চলে যাবো। 

তিনি বলেন, যতদিন পর্যন্ত দাবি মানা না হবে আমরা এখানেই অবস্থান করব। কর্মকর্তা কর্মচারী আমরা সবাই এখানে, ক্যাম্পাস শাট ডাউন। অটো শাট ডাউন। 

টানা দুই দিন চার দফা দাবিতে কেন্দ্রীয়ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন চলছে। চলমান আন্দোলন বেগবান করতে ক্যাম্পাস থেকে বাসে করে কাকরাইল মসজিদ মোড়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০টি বাসে শিক্ষক-শিক্ষার্থীরা এসেছেন। 

এসময় শিক্ষার্থীরা ‘আবাসন চাই, বঞ্চনা নয়’, ‘বাজেট কাটছাঁট চলবে না’, ‘হামলার বিচার চাই’, ‘রক্ত নিলে রক্ত নে, জগন্নাথে হল দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। টানা ৩০ ঘন্টা দাবি আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছে। এদিন বৃষ্টিতে ভিজেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up