Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
Published : Monday, 30 June, 2025 at 10:44 PM

নিহত ওবায়দুল ইসলাম

নিহত ওবায়দুল ইসলাম

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা-মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের কায়েস্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার কামাল খামার ফা‌জিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ আফজাল হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন।

জানা গেছে, রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম-উলিপুর সড়কে পান্ডুল কায়েস্ত পাড়া এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওবায়দুল ইসলাম সড়ক থে‌কে ছিটকে পড়েন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তা‌কে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, এঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up