Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডাকসু নির্বাচনে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
Published : Wednesday, 3 September, 2025 at 9:28 PM

ডাকসু

ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটি বাতিল করা হয়েছে। শুধু ভোট গ্রহণের দিন আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, ডাকসু নির্বাচন ঘিরে ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এছাড়াও ছুটিতে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। এতে শিক্ষার্থীরা লম্বা ছুটিতে ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়ি অথবা বেড়াতে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছিলেন অনেক প্রার্থী। কেউ কেউ এ ছুটি বাতিলের দাবিও তোলেন।

ডাকসু নির্বাচনে এবার ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্য পদে সবচেয়ে বেশি রয়েছেন ২১৭ প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ১৩টি পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট এক হাজার ৩৫ প্রার্থী।

ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, বামপন্থী ছাত্র সংগঠনগুলো ও ছাত্রশিবির পৃথক প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার ১০টির মতো প্যানেল দেয়া হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up