Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
রাত পোহালেই ডাকসু নির্বাচন
Published : Tuesday, 9 September, 2025 at 12:06 AM, Update: 09.09.2025 8:22:16 AM

ডাকসু

ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ।

ঢাবির ৩৮তম কেন্দ্রীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত থেকেই সীমিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথে যাতায়াত। রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৩৪ ঘণ্টা বিধিনিষেধ থাকবে এসব প্রবেশপথে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা ছাড়া কেউ থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে থাকা শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা থাকতে পারবেন। তবে ক্যাম্পাসে ঢোকা-বের হওয়ার ক্ষেত্রে তাদেরও বিশেষ পাস লাগবে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ৩৪ ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও নিজ নিজ বৈধ আইডি কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে টিএসসির সব সংগঠনের কার্যক্রমও বন্ধ রাখতে বলা হয়েছে। যানবাহনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) প্রবেশ করতে পারবে। বাকি কোনো যানবাহন ঢুকতে পারবে না।

নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ডিএমপির দেয়া হিসাব অনুযায়ী, আজ ক্যাম্পাসের নিরাপত্তার জন্য ১৭৭১ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল সেটা আরও বাড়বে। ডাকসুর দিন ঢাবির নিরাপত্তার জন্য ২০৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। রেগুলার ফোর্স ছাড়াও পুলিশের বিশেষায়িত টিম, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। এছাড়া, সাদা পোশাকে ডিবি সদস্যরা টহলে রয়েছেন। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে। এ টহল ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি। অনাবাসিক সবার জন্য চালু থাকবে বাস

ভোটের দিন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সব বাসরুটের সার্ভিস চালু থাকবে। ভোটের কথা বিবেচনা করে নিয়মিত বাসরুটের পাশাপাশি আরও কয়েকটি বাসরুট তৈরি করা হয়েছে এবং বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। এছাড়া ভোটের সময় ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ক্যাম্পাসের মধ্যে থাকবে শাটল সার্ভিস। ভোটারদের সুবিধার্থে ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাটল সার্ভিস চলবে। প্রকাশিত রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে কার্জন হল হয়ে শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার ভূতত্ত্ব বিভাগে চক্রাকারে চলমান থাকবে।

মেট্রোরেলের এক স্টেশন বন্ধ

এদিকে ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাকসু নির্বাচন উপলক্ষে টিএসসির মেট্রোরেল স্টেশনও বন্ধ রাখা হয়েছে। সোমবার বিকাল ৪টা থেকে মঙ্গলবার সারা দিন বন্ধ থাকবে ঢাবি স্টেশন। প্রার্থী ও পদসংখ্যা


তফসিল অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।

ডাকসুতে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

এই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন।

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন।

ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক ১১ জন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক ১৫ জন। এছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২১৭ জন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up