Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জকসু নির্বাচন ২৭ নভেম্বর
Published : Wednesday, 17 September, 2025 at 11:00 PM

আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে

আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে এ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ২৭ নভেম্বর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৮ অক্টোবর ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্য অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে তপশিল ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, মনোনয়ন জমা ও যাচাই-বাছাইসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে। সবশেষে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে।

জকসুর রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ৪৮ দিনের মধ্যে জকসু নির্বাচন সম্পন্ন হবে। তবে কমিশন গঠন ও পুরো কার্যক্রমের রোডম্যাপ বিধিমালা অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হবে।

নির্বাচনি কার্যক্রম শুরুর দ্বিতীয় থেকে দশম দিনের মধ্যে ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, ও অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন; ১১তম দিনে জকসু নির্বাচন তপশিল ও আচরণবিধি ঘোষণা; ১৮তম দিনে খসড়া ভোটার তালিকা প্রস্তুত; ১৯তম দিনে ভোটার তালিকা প্রকাশ; ২৫তম দিনে ভোটার তালিকা সংশোধন; ২৮তম দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ; ৩৫তম দিনে মনোনয়ন জমাদান; ৩৭তম দিনে মনোনয়ন বাছাই; ৩৯তম দিনে আপত্তি নিষ্পত্তি; ৪০তম দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ; ৪৬তম দিনে নির্বাচনি প্রচার কার্যক্রম; ৪৮তম দিনে ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up