Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আশুলিয়ায় আয়েশা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে
Published : Monday, 6 October, 2025 at 3:53 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় সোমবার (৬ অক্টোবর) দুপুরে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দ্রুত কাজের ফলে দুপুর ২টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, আগুনের খবর আসে সকাল ১২টা ১৫ মিনিটে। জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সহায়তায় আসে।

তিনি আরও জানান, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং আগুনে ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। এছাড়া আগুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষতি বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up