Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
Published : Sunday, 19 October, 2025 at 9:39 PM, Update: 19.10.2025 10:49:29 PM

জুবায়েদ হোসাইন

জুবায়েদ হোসাইন

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি একই সঙ্গে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে জুবায়েদের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়িতে তিনি টিউশনি করতেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়, বিষয়টি তদন্তাধীন।

ঘটনার খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন,পুলিশ প্রাথমিকভাবে ছুরিকাঘাতের আলামত পেয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের অনুরোধ করেছি, তারা ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up