নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত এস এম ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।