Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সুষ্ঠু নির্বাচন দিতে জাতির কাছে ওয়াদাবদ্ধ ইসি
Published : Wednesday, 19 November, 2025 at 11:57 AM

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সব দলেরই ওয়াদা। নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১৯ নভ্ম্বের) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি। 

নাসির উদ্দিন বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলকে সহযোগিতা করতে হবে। কঠোরভাবে আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, যার প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা।

সিইসি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবে।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন সিইসি। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহন শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up