Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাজধানীতে পাবলিক টয়লেট থেকে অস্ত্র উদ্ধার
Published : Sunday, 9 August, 2026 at 8:55 PM

গুলি, ছবি: সংগৃহীত

গুলি, ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

শাহজাহানপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী জানান, শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
ডিম-মাছ-সবজির বাড়তি দামে চাপে ক্রেতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ
দেশ সংবাদ ডেস্ক
Monday, 31 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up