Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে মিসাইল হামলা
Published : Saturday, 8 August, 2026 at 9:31 PM

হরমুজ, ছবি: সংগৃহীত

হরমুজ, ছবি: সংগৃহীত

আজ শনিবার (৮ আগস্ট) সকালে জাহাজটি হরমুজ পাড়ি দিচ্ছিল। তখনই হামলার কবলে পড়ে এটি। আমিরাতের বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং জাহাজের নাবিকদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকালই আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি জানিয়েছিল, হরমুজে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় তাদের তেল রপ্তানির পরিমাণ কমে এসেছে। এরমধ্যেই কোম্পানিটির জাহাজে হামলার ঘটনা ঘটল।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

গত বৃহস্পতিবার বাঘাই বলেন, ওমানের সঙ্গে কোনো চুক্তি হলেও প্রণালিটি দিয়ে নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা মিলবে না। কারণ, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে নিরাপত্তা এখনও বিঘ্নিত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র  এবং ওমান এ প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
গাজার বন্দরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 19 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up