Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই ■ মাসজুড়ে বৃষ্টির দাপট, বন্যার আভাস ■ সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ ■ ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম পতন ■ রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার ■ ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরুর কথা জানালেন ট্রাম্প ■ ঢাবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা, হাতাহাতি-বিক্ষোভ
সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫
Published : Monday, 3 August, 2026 at 11:59 AM

হামলায় ধোঁয়া উড়ছে, ছবিঃ সংগৃহীত

হামলায় ধোঁয়া উড়ছে, ছবিঃ সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চল দারফুরে একটি আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’। খবর আলজাজিরার।

সংগঠনটি জানায়, রোববার (০২ আগস্ট) উত্তর দারফুরের গারা আল-জাওয়ায়া গ্রামের একটি স্থানীয় আদালতে এ হামলা চালানো হয়। হামলার সময় সেখানে স্থানীয় বিরোধ ও মামলার শুনানি চলছিল। ওই স্থানে সাধারণ মানুষ, স্থানীয় নেতা ও কমিউনিটি সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলায় চারজন উপজাতীয় নেতা এবং দুইজন র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কমান্ডার নিহত হয়েছেন। হামলায় আদালত ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গারা আল-জাওয়ায়া গ্রামটি বর্তমানে সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। তবে হামলার বিষয়ে সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর সমর্থকদের মধ্যে এই যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দীর্ঘদিন ধরেই সংঘাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত দারফুর অঞ্চল। গত বছর আরএসএফ এল-ফাশের শহর দখলের পর অঞ্চলটির বড় অংশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, এল-ফাশেরে সংঘটিত সহিংসতায় গণহত্যার বৈশিষ্ট্য দেখা গেছে।

সুদানের চলমান যুদ্ধে উভয় পক্ষই ড্রোন ব্যবহার বাড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ড্রোন হামলায় এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ সুদানের এই সংঘাতকে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে।

সুত্রঃ আলজাজিরা

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 August, 2026
হরমুজ নিয়ে অনড় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 30 July, 2026
ইরানে বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 30 July, 2026
সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
এম. মোশাররফ হোসাইন
Saturday, 25 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up