| শিরোনাম: |
ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড, ছবি: সংগৃহীত
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ড থেকে ৬ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টা নাগাদ পাঁচ শ্রমিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকের বিষয়টি পরীক্ষা করতে গেলে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, তিনজন শ্রমিক মারা গেছেন।তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ফেরদৌস ওয়াহিদ। এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেন, আমরা ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|