Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির আভাস ■ দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম ■ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৬ গ্রেফতার ■ প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি ■ ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক চাপের ঘোষণা ট্রাম্পের ■ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ ■ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি
সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির আভাস
Published : Thursday, 20 August, 2026 at 1:15 PM

বৃষ্টি ভেজা রাস্তা, ছবিঃ সংগৃহীত

বৃষ্টি ভেজা রাস্তা, ছবিঃ সংগৃহীত

সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রাও বাড়বে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

একইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী চার দিনেও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামী চার দিনে দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
সুন্দরবনের শতবর্ষের ইতিহাসের সাক্ষী বনরানী, বনকন্যা
সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট
Tuesday, 18 August, 2026
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 August, 2026
 সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
৪ বিভাগে ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
চট্টগ্রাম প্রতিনিধি
Monday, 17 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up