| শিরোনাম: |
|
খাদ্য মন্ত্রণালয়, ছবি: দেশসংবাদ গ্রাফিক্স
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দু’টি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, বৈঠকে মোট দু’টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এর মধ্যে একটি প্রস্তাব দেয় খাদ্য মন্ত্রণালয় এবং অপরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবিধ প্রস্তাব হিসেবে উপস্থাপন করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮(১) ধারা অনুযায়ী রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে খাদ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ কেনা হবে।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ৯৯(২)-এ উল্লিখিত মূল্যসীমার ঊর্ধ্বে এ ক্রয় করা হবে। কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় বিদ্যমান সিস্টেমের সঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযুক্তিগুলো হলো-অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস), প্যাসেঞ্জার নেম রেকর্ড (পিএনআর), ই-ভিসা, ই-ট্রাভেল অথরাইজেশন (ই-টিএ) এবং সার্বভৌম ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম।
জাতীয় নিরাপত্তার প্রয়োজন বিবেচনায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮(১) ও (২) ধারা অনুযায়ী এসব প্রযুক্তি সংযোজনের জন্য ক্রয় পদ্ধতি গ্রহণের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|