Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কলকাতায় সাত বাংলাদেশির মরদেহ পরিবারের সদস্যের হাতে হস্তান্তর ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন ■ রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী ■ রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি ■ ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি ■ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন
Published : Friday, 21 August, 2026 at 2:25 PM, Update: 21.08.2026 9:31:20 PM

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের পেজে দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি অর্জন করবে এবং দেশের জনগণের কল্যাণে আরও এগিয়ে যাবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক গতি তৈরি হওয়ায় তিনি স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

জারদারি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের পাকিস্তান সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

অভিনন্দন বার্তার শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান আসিফ আলী জারদারি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 19 August, 2026
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 15 August, 2026
রেকর্ড গরমে মাটির নিচেই সেদ্ধ হচ্ছে আলু
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up