Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা পেছালো
Published : Wednesday, 19 February, 2025 at 7:45 PM

 সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওই দিনের মৌখিক পরীক্ষা আগামী ০৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা গ্রহণসংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে ৯০০ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা নেয়া হচ্ছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
তিন বছর পর ৪৫তম বিসিএসের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
২৭ নভেম্বর থেকেই শুরু ৪৭তম বিসিএস পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Friday, 3 October, 2025
উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগের দাবি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 30 September, 2025
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 29 September, 2025
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 16 September, 2025
৪৮তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ ২১ জুলাই
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up