Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
৪৮তম বিসিএস
উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগের দাবি
Published : Tuesday, 30 September, 2025 at 10:28 PM

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৪৮তম বিসিএসে নিয়োগ প্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৪৮তম বিসিএসে নিয়োগ প্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম

সরকারি স্বাস্থ্যসেবা খাতে শূন্য পদ পূরণে ৪৮তম (বিশেষ) বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে নিয়োগপ্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

নিয়োগপ্রত্যাশী চিকিৎসকদের অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে নিয়োগ বঞ্চিত চিকিৎসক ডা. শাদমান সাকিব রাফি বলেন, বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এতে করে তৃণমূলের মানুষ পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছে না। যদিও বিত্তশালীরা বেসরকারি বা বিদেশে চিকিৎসা নিতে পারছেন, তবে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার উপরই নির্ভরশীল।

তিনি বলেন, ৪৪তম থেকে ৪৬তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকায় প্রায় ১ হাজার ৫০০ প্রার্থী ৪৮তমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ কারণে নিয়োগপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী পরবর্তী সময়ে সিনিয়রিটি বা সুবিধার জন্য পূর্ববর্তী বিসিএসে যোগদান করবেন। এতে করে ৪৮তম বিসিএসের সহকারী সার্জন পদগুলো পুনরায় শূন্য থেকে যাবে এবং চিকিৎসক সংকট নিরসনের উদ্দেশ ব্যাহত হবে।

সংবাদ সম্মেলনে ডা. মো. আল মুনতাসির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে আরও ৩ হাজার শূন্যপদে চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তাই চূড়ান্ত গেজেট প্রকাশের আগেই ৪৮তম বিসিএসে উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া সম্ভব।

তিনি বলেন, এখনও ৪৪তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়নি এবং ৫০তম বিসিএসের নিয়োগও শিগ্‌গিরই শেষ হবে না। ফলে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ বিলম্বিত হলে রাষ্ট্রের সময়, অর্থ ও শ্রমের অপচয় ঘটবে এবং জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে।

ফোরামের পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয়, অবিলম্বে ৪৮তম (বিশেষ) বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সহকারী সার্জন পদে নিয়োগের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হচ্ছে। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ৪৮তম বিসিএস নিয়োগপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
তিন বছর পর ৪৫তম বিসিএসের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
২৭ নভেম্বর থেকেই শুরু ৪৭তম বিসিএস পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Friday, 3 October, 2025
উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগের দাবি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 30 September, 2025
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 29 September, 2025
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 16 September, 2025
৪৮তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ ২১ জুলাই
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up