Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
২৭ নভেম্বর থেকেই শুরু ৪৭তম বিসিএস পরীক্ষা
Published : Monday, 24 November, 2025 at 9:28 AM

২৭ নভেম্বর থেকেই শুরু ৪৭তম বিসিএস পরীক্ষা

২৭ নভেম্বর থেকেই শুরু ৪৭তম বিসিএস পরীক্ষা

দেশজুড়ে আন্দোলন, অবরোধ, রেলপথে বাধা- সবকিছুর মধ্যেও বদলায়নি সরকারি কর্মকমিশনের (পিএসসি) সিদ্ধান্ত। কমিশন স্পষ্ট জানিয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকেই শুরু হবে।

রোববার (২৩ নভেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, পরীক্ষা পেছানোর দাবিতে কিছু চাকরিপ্রার্থী বিভিন্ন জায়গায় আবেদন, সমাবেশ, এমনকি অনশনও শুরু করেছেন।

গত দুই দিনে রাজশাহী ও ময়মনসিংহে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে ঘণ্টার পর ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসছে না।

বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ২০২৪ সালের নভেম্বরেই। প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে ১৯ সেপ্টেম্বর, যেখানে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। লিখিত পরীক্ষার তারিখ গত ৩ জুনই জানানো হয়। তাই মাত্র দুই মাস প্রস্তুতির সময় দেওয়া হয়েছে- আন্দোলনকারীদের এই দাবি সত্য নয় বলেই মন্তব্য কমিশনের।

কমিশনের ভাষ্য, বিসিএস পরীক্ষার প্রস্তুতি কখনোই স্বল্প সময়ের বিষয় নয়; বরং এটি দীর্ঘমেয়াদি অধ্যয়ন ও শৃঙ্খলার ওপর ভিত্তি করে এগোতে হয়। সঠিক প্রার্থীর উচিত নির্ধারিত সময়সূচি মেনে প্রস্তুতি রাখা।

পিএসসি আরও জানায়, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পরীক্ষার জট কাটাতে একটি রোডম্যাপ তৈরি করেছে, যার আওতায় ইতোমধ্যে বিশেষ বিসিএসসহ বহু পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন ৪৭তম বিসিএস পেছালে পুরো পরিকল্পনাই ব্যাহত হবে, যা তারা কোনোভাবেই চায় না।

বিজ্ঞপ্তির শেষে কমিশন লিখিত পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানায়- অনুরোধ নয়, বরং দায়িত্ববোধ থেকে যেন সবাই নির্ধারিত সময়েই পরীক্ষায় অংশ নেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
তিন বছর পর ৪৫তম বিসিএসের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
২৭ নভেম্বর থেকেই শুরু ৪৭তম বিসিএস পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Friday, 3 October, 2025
উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগের দাবি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 30 September, 2025
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 29 September, 2025
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 16 September, 2025
৪৮তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ ২১ জুলাই
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up