Published : Wednesday, 26 November, 2025 at 11:43 PM, Update: 26.11.2025 11:45:12 PM
পিএসসি
প্রায় তিন বছর পর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি), যাতে ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে ক্যাডার পদে চাকরির সুপারিশ করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা ক্যাডার পদের চেয়ে ৫০২ জন কম চাকরি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন চূড়ান্ত ফলে।
কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) ফল প্রকাশ করা হয়েছে।
২০২২ সালের ৩০ নভেম্বর পিএসসি এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তখন ২ হাজার ৩০৯টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। চূড়ান্ত ফলে নিয়োগের সুপারিশ করা হয়েছে ১৮০৭ জনকে।
আবেদন নেওয়ার সাড়ে পাঁচ মাসের বেশি সময় পর ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এতে অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন ২০২৪ সালের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি।
এরপর গত ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়; যাতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ প্রার্থী।
এ বিসিএসের ভাইভা পরীক্ষা গত ৮ জুলাই শুরু করেছিল পিএসসি, যা চলে ১০ নভেম্বর পর্যন্ত।