Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
৪৮তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ ২১ জুলাই
Published : Friday, 18 July, 2025 at 5:37 PM

বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা

বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা

বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা নেয়া হয়। আগামী ২১ জুলাই এই পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, বিশেষ এই বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। সেই হিসাবে প্রতিটি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ১৪টি।

তবে কতজন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি পিএসসি। জনসংযোগ কর্মকর্তা জানান, এখনও তাদের হাতে উপস্থিতি কিংবা কেউ অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন কি না, সেসব তথ্য আসেনি। কেন্দ্রগুলো থেকে তথ্য আসলে এ বিষয়ে জানানো হবে।

এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এরমধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেয়া হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
তিন বছর পর ৪৫তম বিসিএসের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
২৭ নভেম্বর থেকেই শুরু ৪৭তম বিসিএস পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Friday, 3 October, 2025
উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগের দাবি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 30 September, 2025
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 29 September, 2025
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 16 September, 2025
৪৮তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ ২১ জুলাই
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up