Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
বেকারত্ব ঘোচাতে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে তরুণ সমাজ!
Published : Tuesday, 11 March, 2025 at 12:06 PM

বেকারত্ব ঘোচাতে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে তরুণ সমাজ!

বেকারত্ব ঘোচাতে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে তরুণ সমাজ!

পরীক্ষা কিংবা মূল্যায়ন ছাড়াই চাকরি! শুধু দরকার শিক্ষাগত যোগ্যতা। মাত্র দেড় থেকে দুই হাজার টাকা দিলেই পরদিন থেকে শুরু হবে বহু কাঙ্ক্ষিত কর্মজীবন। আছে বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগও। বেকারত্বকে পুঁজি করে চটকদার এসব বিজ্ঞাপনে ছেয়ে গেছে অনলাইন-অফলাইন মাধ্যম। প্রতারণার এমন ফাঁদে কেন পা দিচ্ছে চাকরি প্রত্যাশীরা?

শহরের দেয়াল জুড়ে লোভনীয় নিয়োগ বিজ্ঞপ্তি। যেকোনো শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কেউ কেউ দিচ্ছেন বিনামূল্যে থাকা-খাওয়ার সুযোগও। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রতিযোগিতার বাজারে চাকরি কীভাবে ধরা দেয় এতো সহজে?

এ ধরনের বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরির খোঁজে একটি প্রতিষ্ঠানের অফিসে পৌঁছালে প্রাথমিকভাবে দেড় থেকে দুই হাজার টাকা চাওয়া হয়। আশ্বাস, টাকা দেয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত চাকরি। লাগবে না ইন্টারভিউ, অভিজ্ঞতা বা কোনো ধরনের বাছাই পরীক্ষা।
 
সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, নেয়া হবে না তেমন কোনো পরীক্ষা। শুধু আলোচনার ভিত্তিতেই মিলবে চাকরি। নারীদের উচ্চতা বেশি হলেই মিলবে চাকরি। শুরুতেই বেতন মিলবে ১২ হাজার টাকা। শুধু অফিস খরচ হিসেবে দিতে হবে সামান্য টাকা।
 
তবে টাকার বিনিময়ে চাকরি নিতে আপত্তি জানালেও চাকরি দিতে মরিয়া হয়ে খোঁজ নিতে থাকে প্রলোভন দেখানো চক্র। তারা বলেন, অফিস খরচ হিসেবে দিতে হবে টাকা। দিলেই মিলবে চাকরি।
 
স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগের তীর তাদের দিকে। স্থানীয়রা জানান, এসব চক্র কখনোই ভুক্তভোগীদের আসল ঠিকানা দেয় না। ফলে বিড়ম্বনায় পড়ে স্থানীয় মানুষরাও।
 
তবে চাকরি পাওয়া যেখানে সোনার হরিণ পাওয়ার মতো বিষয় সেখানে সকালে টাকা দিলেই বিকেলে জয়েনিং! কিংবা আজ টাকা দিলে কাল থেকে ২০ হাজার টাকা বেতনের চাকরি নিশ্চিত। আবার থাকা খাওয়াও বিনামূল্যে। এমন ফাঁদে কেন পা দিচ্ছে তরুণ সমাজ?
 
উত্তরে উঠে আসে বেকারত্বের কষাঘাতে পিষ্ট হওয়ার বিবর্ণ গল্প। তরুণরা জানান, পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় অনেকেই ঝুঁকছেন এসব বিজ্ঞাপনের দিকে।
   
সরকারি হিসাবে, বছর ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে ১ লাখ ৭০ হাজার। গত সেপ্টেম্বর মাস শেষে দেশে কর্মহীন মানুষের সংখ্যা ঠেকেছে ২৬ লাখ ৬০ হাজারে।
 
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করে বেকারত্বের লাগাম টেনে ধরা গেলেই কেবল কমবে চাকরি দেয়ার নামে প্রতারণার সুযোগ।
 
বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর বলেন, জুলাই অভ্যুত্থানের সূচনা হয়েছিল কর্মসংস্থানের সুযোগ পাওয়াকে ঘিরে। কিন্তু সরকার কত চাকরি দিবে? তাই গ্র্যাজুয়েট তরুণদেরকে বিদেশের বাজারের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। দেশেও তৈরি করতে হবে পর্যাপ্ত কর্মসংস্থান।
 
এদিকে, ডেমোগ্রাফিক ডেভিডেন্ড হিসাবে গত বছর শ্রমশক্তিতে যুক্ত হওয়া মানুষের সংখ্যাও কমেছে ১৯ লাখ ৫০ হাজার।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
তিন বছর পর ৪৫তম বিসিএসের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
২৭ নভেম্বর থেকেই শুরু ৪৭তম বিসিএস পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Friday, 3 October, 2025
উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগের দাবি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 30 September, 2025
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 29 September, 2025
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 16 September, 2025
৪৮তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ ২১ জুলাই
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up