Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
৪৪ থেকে ৪৭তম বিসিএস নিয়ে যে বার্তা দিলো পিএসসি
Published : Sunday, 13 April, 2025 at 9:02 PM

সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন

৪৪তম থেকে ৪৭তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

রোববার (১৩ এপ্রিল) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার সঠিক তথ্য জানতে পিএসসির ওয়েবসাইট ভিজিটেরও নির্দেশনা দেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল জুন মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পিএসসি।

এছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো আগামী ৮ থেকে ১৯ মের মধ্যে ও পদসংশ্লিষ্ট বিষয়গুলো সম্ভাব্য জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে।
 
এ ছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
তিন বছর পর ৪৫তম বিসিএসের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
২৭ নভেম্বর থেকেই শুরু ৪৭তম বিসিএস পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Friday, 3 October, 2025
উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগের দাবি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 30 September, 2025
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 29 September, 2025
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 16 September, 2025
৪৮তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ ২১ জুলাই
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up