| শিরোনাম: |
ছবি: সংগৃহীত
বুধবার (২৯ জুলাই) সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএসসি সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর পদের পূর্বনির্ধারিত আগামী ৩১ জুলাইয়ের (শুক্রবার) লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
বিজ্ঞাপন
স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে এবং প্রার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|