Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই ■ মাসজুড়ে বৃষ্টির দাপট, বন্যার আভাস ■ সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ ■ ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম পতন ■ রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার ■ ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরুর কথা জানালেন ট্রাম্প ■ ঢাবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা, হাতাহাতি-বিক্ষোভ
ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম পতন
Published : Monday, 3 August, 2026 at 10:54 AM

জ্বালানি তেল, ছবিঃসংগৃহীত

জ্বালানি তেল, ছবিঃসংগৃহীত

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতার কারণে যুদ্ধের আশঙ্কা কিছুটা কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে। খবর সিএনবিসির।

সোমবার (৩ আগস্ট) এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ, যা দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ১০ ডলারে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের ওপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করা হয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। প্রস্তাবিত চুক্তির মধ্যে হরমুজ প্রণালি দ্রুত ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধানের বিষয় রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তেলের দাম সাধারণত বেড়ে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা তৈরি হলে বাজারে উদ্বেগ বাড়ে।

তবে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পর বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন এবং তেলের দামে ঝুঁকির প্রভাব কমেছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা জানান, যুক্তরাষ্ট্রের হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

সুত্রঃ সিএনবিসি

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 August, 2026
চরম সংকটে পেট্রোল পাম্প
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 29 July, 2026
দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 28 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up