Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকা আলিয়া মাদ্রাসার পাশ থেকে ককটেল উদ্ধার
Published : Saturday, 8 August, 2026 at 8:42 PM

ককটেল, ছবি: সংগৃহীত

ককটেল, ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলসংলগ্ন মূল সড়কের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।

শনিবার (০৮ আগস্ট) ককটেলটি পাওয়া যায়। এর আগে মঙ্গলবার (০৪ আগস্ট) আলিয়া মাদ্রাসার একমাত্র আবাসিক হল আল্লামা কাশগরী (রহ.) হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষে দেশীয় অস্ত্র হাতে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে মাদ্রাসার সামনে সড়কে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরিত হয়। দু-পক্ষের নেতাকর্মীদের কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়াতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ভাইরাল হয়। 
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
ডিম-মাছ-সবজির বাড়তি দামে চাপে ক্রেতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ
দেশ সংবাদ ডেস্ক
Monday, 31 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up