Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বায়ুদূষণে শীর্ষে উগান্ডার রাজধানী, ঢাকার মান কত? ■ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা ■ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ■ রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪ ■ কালিয়াকৈরে বাস-পিকআপে ধাক্কায় নিহত ৩ ■ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী ■ ইরান মিশন অসম্পূর্ণ রেখেই ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন
বায়ুদূষণে শীর্ষে উগান্ডার রাজধানী, ঢাকার মান কত?
Published : Sunday, 16 August, 2026 at 12:57 PM

ঢাকা শহর, ছবিঃ সংগৃহীত

ঢাকা শহর, ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রোববার (১৬ আগস্ট) শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৯১। তবে তুলনামূলক স্বস্তিতে রয়েছে ঢাকা- ২৯তম অবস্থানে থাকা রাজধানীটির আজকের বায়ুমান সূচক ৭০, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

এদিন সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে তথ্যটি জানানো হয়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাই, যার স্কোর ১৮২। ১৭২ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৬১ স্কোর নিয়ে অবস্থান করছে বাহারাইনের রাজধানী মানামা। ১৫২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up