Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ■ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য ■ প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা ■ বায়ুদূষণে শীর্ষে উগান্ডার রাজধানী, ঢাকার মান কত? ■ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা ■ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ■ রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪
আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
Published : Sunday, 16 August, 2026 at 2:32 PM

স্বর্ণের গয়না, ছবিঃ সংগৃহীত

স্বর্ণের গয়না, ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর পর রোববার (১৬ আগস্ট) সেই নতুন দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

এক্ষেত্রে এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। ফলে নতুন দামে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল দাম আনুমানিক ২০ হাজার ৩৩৬ টাকা দাঁড়ায়। তবে অলংকার তৈরির ক্ষেত্রে এর সঙ্গে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

বাজুস জানিয়েছে, স্বর্ণালংকার ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। একই সঙ্গে অলংকারের ক্ষেত্রে নির্ধারিত মজুরি ও পাথরের মূল্য প্রযোজ্য হবে। স্বর্ণালংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে গত ১৪ আগস্ট সকালে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা করা হয়েছিল। সেদিন সকাল ১০টা থেকে ওই দাম কার্যকর হয়েছিল।

তবে একদিন পরই স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আবার দাম সমন্বয় করে বাজুস। ফলে ১৪ আগস্টের কমানো দাম বেশিক্ষণ কার্যকর থাকার সুযোগ পায়নি। সর্বশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেটের স্বর্ণের দাম আগের নির্ধারিত দামের তুলনায় আবার ২ হাজার ১৫৮ টাকা বেড়েছে।

চলতি বছর দেশের বাজারে এ নিয়ে ১০৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৫২ দফায় দাম বাড়ানো হয়েছে, ৫১ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। অর্থাৎ বছরের এখন পর্যন্ত স্বর্ণের বাজারে একাধিকবার বড়ো ধরনের ওঠানামা দেখা গেছে।

এর আগের বছর ২০২৫ সালেও দেশের বাজারে স্বর্ণের দাম ঘন ঘন পরিবর্তন করা হয়েছিল। ওই বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দামে সর্বশেষ পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ৩ হাজার ১৪৯ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দামও ৬২ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩২ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩০ দফায় কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। তখন ১০ বার দাম বাড়ানো এবং ৩ বার কমানো হয়েছিল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
তীব্র গ্যাস সংকটের পর  বাড়ছে এলএনজি সরবরাহ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 August, 2026
বাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 August, 2026
জেট ফুয়েলের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up