| শিরোনাম: |
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ, ছবি: বাসস
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে শ্রম খাতে সহযোগিতা, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। শ্রম ও জনশক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|