Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী ■ নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক ■ রাজধানীর চারপাশে নৌচলাচল নিরাপদ করতে কাজ করছে সরকার ■ বদলির আগে ৭ শর্ত পূরণ করতে হবে শিক্ষকদের ■ শপথ নেওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন দায়িত্ব পেলেন ■ কলকাতায় সাত বাংলাদেশির মরদেহ পরিবারের সদস্যের হাতে হস্তান্তর ■ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
রাজধানীর চারপাশে নৌচলাচল নিরাপদ করতে কাজ করছে সরকার
Published : Friday, 21 August, 2026 at 10:14 PM

নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, ছবি: সংগৃহীত

রাজধানীর চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ ঢাকার আশপাশের নদীগুলোকে দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নদীর পাড় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।

বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ডিএসসিসির এমন আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, নদী ও নগরের ঐতিহ্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচের আয়োজন একটি অনন্য উদ্যোগ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি বলেন, আদি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে। সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।

তিনি জানান, রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‍্যালি, নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসবসহ নানা কর্মসূচির মাধ্যমে ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। আবদুস সালাম আরও বলেন, কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক নির্মাণ এবং নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্পও নেওয়া হচ্ছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
দেশ সংবাদ ডেস্ক
Friday, 21 August, 2026
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up